ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের আদেশ একটা বড় ধাক্কাই দিয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে। এক তরুণীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ক্রিকেটার রুবেল হোসেনের কারাগারে গমনের আদেশ বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় একটা বড় সমস্যাই তৈরি করে দিল। ৪ জানুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ দলের অন্যতম সদস্য যে তিনি।
বিশ্বকাপ দলের সদস্য হলেও আইন তাঁর নিজস্ব গতিতেই চলেছে। তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় আপাতত তাঁকে কারাগারে যেতেই হচ্ছে। অথচ আসছে সপ্তাহ থেকেই বিশ্বকাপ সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা। এখন উচ্চতর আদালত থেকে রুবেল যদি নিজের জামিন না করাতে পারেন, তাহলে তাঁর বিকল্প ভাবতেই হবে বিসিবিকে।
বিসিবির ভাবনটাও ঠিক এমনই। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে, সেদিন রুবেল যদি দলের সঙ্গে যেতে না পারেন, তাহলে তো অবশ্যই তাঁর বিকল্প ভাবতে হবে।’
তিনি আরও বলেছেন, যেহেতু আইনি-প্রক্রিয়া চলছে, তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। বিসিবির নীতি-নির্ধারকেরা এ ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করবেন।







:-d
ReplyDelete